দেশে করোনায় মৃত্যু কমেছেঃ মৃত্যু ২৫, শনাক্ত ১৪৪১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা ভাইরাসে মৃত্যুর হার নিম্নমুখী হচ্ছে। গত ৩ দিনের তুলনায় আজ মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন।

thai foods

এর আগে রবিবার (২৩ মে) দেশে করোনায় ২৮ জন মারা যান এবং ১ হাজার ৩৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ২২ মে দেশে করোনায় ৩৮ জন মারা যান এবং ১ হাজার ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগের দিন ২১ মে দেশে করোনায় ২৬ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন। সে তুলনায় আজ করোনায় মৃত্যু আরও কমেছে।

সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেখানে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৮৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের ২৩ জন হাসপাতালে মারা গেছেন আর ২ জন বাসায় মারা গেছেন । বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১জন মারা গেছেন।

খখ/মো মি

আগেবিশ্বের শীর্ষে ধনী দেশ লুক্সেমবার্গ; ১৪০তম স্থানে বাংলাদেশ
পরে‘স্বাধীন বিচার বিভাগকে হেয় করছে বিএনপি’-ওবায়দুল কাদের