২০০ ক্রীড়াবিদকে মানবিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী!

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ ২০০ ক্রীড়াবিদকে মানবিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। করোনা দুর্যোগের বিভিন্ন সময়ে অসচ্ছল ক্রীড়াবিদদের মানবিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

thai foods

এবার ক্রীড়া পরিদপ্তর ও বিকেএসপি’র ২০০ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ ও রানার্স-আপ চট্টগ্রাম বিভাগ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ ও রানার্স-আপ ঢাকা বিভাগের সবাই ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন।

সমান আর্থিক সাহায্য পেয়েছেন বিকেএসপি’র শিক্ষার্থীরাও। ২০০ ক্রীড়াবিদকে ১৪ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

২৪ মে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াবিদের হাতে চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

খখ/মো মি

আগেব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস ও প্রেমিকা সিমন্ডসের বিয়ে আগামী বছর!
পরেবাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত’-তথ্যমন্ত্রী