খাসখবর ভিন্ন খবর ডেস্ক➤ আটটি পা নিয়ে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। বিষ্ময়কর এই ঘটনাটি ঘটেছে ঈশ্বরদীতে।এই খবর ছড়িয়ে পড়লে ৮ পা বিশিষ্ট ছাগলের বাচ্চাটি নিজ চোখে দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমাচ্ছে।
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়িতে ৮ পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্ম নেয়।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সকাল সিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল পরপর তিনটি কালো রঙের বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার আটটি পা রয়েছে।
২৫ মে রাত পর্যন্ত আট’পা বিশিষ্ট বাচ্চাটি সুস্থ রয়েছে। তবে মোট তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা গেছে। আট’পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্মানোর খবর ছড়িয়ে পড়লে এলাকার ও আশেপাশের গ্রামের মানুষের কৌতুহল সৃষ্টি হয় এবং ছাগলের বাচ্চাটি দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায়।
খখ/মো মি


