সোলসের প্রতিষ্ঠাতা সুব্রত বড়ুয়া রনি আর নেই

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক➤চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ সুব্রত বড়ুয়া রনি আর নেই। দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন রনি। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মে) ভোর পাঁচটায় ঢাকার ডেল্টা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

thai foods

৬৬ বছর বয়েসী সুব্রত বড়ুয়া রনি
জনপ্রিয় ব্যান্ডদল সোলসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রনির বড় ভাই শৈবাল বড়ুয়া জানান, ‘দেড়বছর আগে রনির ক্যানসার ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনার দুঃসময়ের মধ্যে সেটা আর সম্ভব হয়নি।

তিনি আরো জানান, রনির মরদেহ নিয়ে তার সন্তানেরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। মরদেহ দুপুর নাগাদ চট্টগ্রামের নাসিরাবাদে তার বাসার সামনে পৌঁছাবে। এরপর রনির মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে। সেখানে সংস্কৃতিকর্মীরা তাকে শ্রদ্ধা জানাবেন। পরে তার মরদেহ চারুকলা ইনস্টিটিউট, নন্দনকানন বৌদ্ধমন্দির হয়ে বিকেলে চান্দগাঁও মহাশ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

চারুশিল্পী সুব্রত বড়ুয়া রনি চট্টগ্রামের চারুকলা কলেজের শিক্ষার্থী ছিলেন। আশির দশক থেকে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। তিনি একাধারে সঙ্গীত ও যন্ত্রশিল্পী, চারুশিল্পী, নাট্যকর্মীও ছিলেন। সৈকতচারী কয়্যার গ্রুপ, অরিন্দম নাট্য গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আশির দশকে কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন ব্যান্ডদল সোলস। সেখানে রনি ছিলেন ড্রামার। তখনকার সময়ে সোলস ব্যান্ডের গান ভিন্নধারার সূচনা করেছিল এবং পেয়েছিলো তুমুল জনপ্রিয়তা। চারুশিল্পী হিসেবে ডিজাইনার্স ফোরাম নামে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

খখ/মো মি

আগেধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’,দুপুরের দিকে আঘাত হানবে উড়িশায়!
পরে১৩ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান!