করোনায় আজ বেড়েছে মৃত্যু কমেছে শনাক্তঃ মৃত্যু ২২, শনাক্ত ১২৯২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশের করোনা পরিস্থিতি থমথমে অবস্থা। প্রায় প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের হার ওঠানামা করছে। গতকালের তুলনায় আজ আরো ৫ জনের মৃত্যু বেড়েছে। করোনায় আজ মৃত্যু বাড়লেও কমেছে শনাক্ত।

thai foods

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৯২ জন।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

যেখানে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৮০ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন এক হাজার ২৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন। ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭১০ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের দিনের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৮ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১জন মারা গেছেন।

খখ/মো মি

আগে‘সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি’-ওবায়দুল কাদের
পরেদেয়া হলো ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন!