দেয়া হলো ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন!

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা ভাইরাসের টিকা সংকটের মুহূর্তে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হলো।যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আগামী বুধবার ১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেশে আসবে।

thai foods

বৃহস্পতিবার (২৭ মে) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এখন আর এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকলো না।
দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারকে অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এর প্রেক্ষিতে ১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিচ্ছে জাতিসংঘ। ফাইজারের এই টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। টিকাটি দুই ডোজের। প্রথম ডোজ নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।

খখ/মো মি

আগেকরোনায় আজ বেড়েছে মৃত্যু কমেছে শনাক্তঃ মৃত্যু ২২, শনাক্ত ১২৯২
পরেপুলিশ বিভাগে বদলি হলো র‌্যাবে কর্মরত ৫০ কর্মকর্তা