খাসখবর আইন শৃঙ্খলা ডেস্ক➤ র্যাবে কর্মরত এডিশনাল এসপি ও এএসপি পদমর্যাদার ৫০ কর্মকর্তাকে পুলিশে বদলি করা হলো।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) কে পুলিশ বিভাগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়।
বদলি হওয়াদের ৫০ জনের মধ্যে ১০ জন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং ৪০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, বদলি হওয়া অফিসারদের ৩ জুনের মধ্যে স্ট্যান্ড রিলিজ করে ৪ জুন পুলিশে যোগদান করার নির্দেশ দেওয়া হল।
উল্লেখিত ৫০ জন পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, পিবিআই, মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়।
খখ/মো মি


