লিটারে ৯ টাকা বাড়ালো সয়াবিন তেলের মূল্য!

thai foods

খাসখবর অর্থনীতি ডেস্ক➤ দেশের বাজারে এক মাসের ব্যবধানে আবারও বাড়ল সয়াবিন তেলের মূল্য। প্রতিলিটার সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বেড়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে দুইবার সয়াবিন তেলের দাম বাড়ানো হলো।

thai foods

ভোজ্যতেল ব্যবসায়ীদের দেয়া প্রস্তাবই শেষ পর্যন্ত মানতে হলো বাণিজ্য মন্ত্রণালয়কে। এই মূল্যবৃদ্ধির ফলে এখন প্রতিলিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ১৫৩ টাকা গুনতে হবে।

বৃহস্পতিবার (২৭ মে) তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ কথা জানিয়েছে।

সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়।

এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

ভোজ্যতেল ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয় ৯ টাকা বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে দেশের বাজারে।

খখ/মো মি

আগেম্যাংগো স্পেশাল ট্রেন উদ্বোধন!
পরেআজ মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মূখ্যমন্ত্রী মমতা!