করোনায় আবারও মৃত্যু-শনাক্ত উর্ধ্বমুখীঃ মৃত্যু ৩১, শনাক্ত ১৩৫৮

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের হার আবারও উর্ধ্বমুখী হচ্ছে। গত বৃহস্পতিবারের তুলনায় করোনায় আজ আরো ৯ জনের মৃত্যু বেশি হয়েছে। সাথে বেড়েছে শনাক্তের হারও।

thai foods

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হলো। আর এই সময়ে ১৪ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষার মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৮ জন।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫১১ জনে ও মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল ২২ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ২৯২ জন। সেই তুলনায় মৃত্যু ও শনাক্তের হার দুটোই উর্ধ্বমুখী।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ লাখ ১ হাজার ৮৭৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন। এছাড়া চট্টগ্রামে ১০, রাজশাহীতে ২, খুলনায় ৬, সিলেটে ১ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে ১ জন ছাড়া সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৫১১ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৭ জন এবং নারী ৩ হাজার ৪৭৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৫ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৪ জন রয়েছেন। এছাড়া ১১ থেকে ২০ বছরের ১ জন এবং ১০ বছরের নিচে রয়েছে ১ জন।

খখ/মো মি

আগেরাত থেকে জ্বরে ভুগছেন খালেদা জিয়া
পরে‘রাধে’ মোটেই দুর্দান্ত সিনেমা নয়’- সালমানের বাবা সেলিম খান