দোষ স্বীকার করলেন শিশু বক্তা মাদানী

thai foods

খাসখবর আইন আদালত ডেস্ক➤ ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে দেয়া বক্তব্যসহ নিজের দোষ স্বীকার করলেন শিশুবক্তা মাদানী।র‌্যাবের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া আলোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন।

thai foods

শুক্রবার (২৮ মে) গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রফিকুল ইসলাম।

আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর।

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গেল ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম। ওই ঘটনায় ৭ এপ্রিল রাতে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর বলেন, গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মোবাইলে বেশকিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া গেছে। আটকের পরদিন রফিকুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। কয়েক দফা রিমান্ড শেষে আজ তিনি আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিলেন।

খখ/মো মি

আগেবিশ্ববিদ্যালয় গুলোকে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউজিসির
পরে‘বিএনপি নেতারা শুধু সরকারের সমালোচনাতেই ব্যস্ত’-ড.হাছান মাহমুদ