খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রামের মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা হত্যা মামলার ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহজাহান (৭৫) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুজন আসামীকে গতকাল(২৯ মে) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সানাউল্লাহ পলাশ ও নুরুল হুদা দুলাল।
শনিবার (২৯ মে) বিকেলে নিহত মুক্তিযোদ্ধা শাহজাহানের মেয়ে রিনা আক্তার বাদি হয়ে শাহাদাত হোসেন রনিকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলাটি দায়ের করেন।
নিহত মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের। তিনি রেহান উদ্দিন হাজি বাড়ির মৃত গণি আহম্মদের পুত্র।
আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. নুর হোসেন মামুন। এব্যাপারে তিনি বলেন, শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে ওসমানপুর ইউনিয়নে মো. শাহজাহান নামে এক মুক্তিযোদ্ধা খুন হন। এঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি নুরুল হুদা দুলাল ও সানা উল্লাহ পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় অন্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার (২৮ মে) জায়গা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হন শাহজাহান। পরে দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত শাহজাহান ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এদিকে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের পূর্বে মুক্তিযোদ্ধা শাহজাহানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
খখ/মো মি


