খাসখবর জাতীয় ডেস্ক➤ জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে তিনি এ বাজেট উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের এটি তৃতীয় বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালেরও তৃতীয় বাজেট এটি। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের এটি ৫০তম বাজেট।
একনজরে এবারের বাজেটের উল্লেখযোগ্য দিক গুলো—
শিক্ষা খাতে বরাদ্দঃ
শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা।
করোনায় বরাদ্দঃ
মহামারী করোনা ভাইরাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা।
রাজস্ব লক্ষ্যমাত্রাঃ
রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা ।
মুক্তিযোদ্ধা ভাতাঃ
মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা বাড়ানো হচ্ছে।
কর দিতে হবে নাঃ
কর দিতে হবে না বাংলাদেশে উৎপাদিত পণ্যের। অর্থাৎ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের।
করমুক্ত আয়সীমাঃ
বাজেটে এবারও করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা।
গ্রামে বাড়ি নির্মাণেঃ
গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে ।
স্বাস্থ্য খাতে বরাদ্দঃ
স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।
দাম বাড়ছেঃ
গুড়ো দুধ, বাদাম, সব ধরণের মাংস, মাশরুম, খনিজ লবন, বিদেশি বিস্কুট, চুইংগাম,বিদেশী গাজর- টমটোসহ সব বিদেশি ফল, বিড়ি, সিগেরেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, মোবাইল ফোন, বিমানের কাচ, লঞ্চের কেবিন ভাড়া, সাবান, থিম পার্কের রাইড, টাইলস, স্যানিটারিওয়্যার ও বিদেশি রড ও সমজাতীয় পণ্যের দাম বাড়ছে।
দাম কমবেঃ
দাম কমবে দেশীয় ফ্রিজ, গাড়ির যন্ত্রাংশ, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রিক ওভেন।
কালো টাকা সাদা হবেঃ
এবারও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে।
তৃতীয় লিঙ্গের কল্যাণেঃ
তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে করছাড় পাবে ওইসব প্রতিষ্ঠান।
শিক্ষা খাতে বরাদ্দঃ
প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা।
মাথাপিছু আয়ঃ
মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর।
সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছেঃ
উন্নয়নমূলক খাতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র’
নারী ও শিশু উন্নয়নেঃ
নারী ও শিশু উন্নয়নে বরাদ্দ ধরা হয়েছে ৪ হাজার ১৯১ কোটি টাকা।
ক্রীড়া খাতে বরাদ্দঃ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট বরাদ্দ ১১২১ কোটি ৬০ লাখ টাকা।
খখ/মো মি


