করোনায় শনাক্ত ও মৃত্যুর হার দুটোই উর্ধ্বমুখীঃ মৃত্যু ৩৪, শনাক্ত ১৮৮৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ আজ আবারও উর্ধ্বমুখী হয়েছে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার। ওঠানামার মধ্যে রয়েছে করোনা ভাইরাসের প্রতিদিনকার পরিসংখ্যান।

thai foods

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৫৮ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জনে।

শুক্রবার (০৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৩ জুন) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু ও নতুন করে শনাক্ত হয়েছিল ১ হাজার ৬৮৭ জন। যা একদিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৭২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৭ হাজার ৭৫৮ জন।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩১টি, জিন এক্সপার্ট ৪৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৪৫৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ১৫১ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬০ লাখ ২১ হাজার ১৪৫টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৫, খুলনায় ৫, বরিশালে ১, সিলেটে ৩ এবং রংপুরে ৫ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৪ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৭৫৮ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২০১ জন এবং নারী ৩ হাজার ৫৫৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৬, ৪১ থেকে ৫০ বছরের ৫, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩০ বছরের ১ এবং ১০ বছরের কম বয়সী ১ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৬০ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৩০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৩৮ হাজার ২১৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮৫০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৬৭ জন।

খখ/মো মি

আগেশুক্র গ্রহে অভিযান চালাবে নাসা!
পরে‘নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে’- অর্থমন্ত্রী