উপ-নির্বাচনঃ প্রথম দিনই আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ২১ জন

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ আজ(৪ জুন)শুক্রবার থেকে ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বিক্রির প্রথম দিনই ২১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

thai foods

শুক্রবার (৪ জুন) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনই তিনটি আসন থেকে মোট ২১ প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরমধ্যে ঢাকা-১৪ আসনে ৬ টি, সিলেট-৩ আসনে ৭টি ও কুমিল্লা-৫ আসনে ৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৪ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, ফুয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফুল হক চৌধুরী, এবিএম মাজহারুল আমানসহ ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে সাজ্জাদ হোসেন, এসএম জাহাঙ্গীর, সেলিম রেজা সৌরভসহ ৮ জন প্রার্থী প্রথম দিনে মনোনয়ন ফরম কিনেছেন। সিলেট-৩ আসনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেসবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান, সাঈদুর রহমানসহ মোট ৭ জন।
আগামী ১০ জুন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

এদিকে বুধবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। এছাড়া তিনটি আসনেই ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে বলেও জানানো হয়।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসলামুল হক, সিলেট-৩ আসনে মাহমুদুস সামাদ চৌধুরী ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আসন তিনটি শূণ্য হয়।

বুধবার (২ জুন) তিনটি আসনের উপনির্বাচনে তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনগুলোতে আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগে‘নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি হবে’- অর্থমন্ত্রী
পরে‘এবাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য’-মির্জা ফখরুল ইসলাম আলমগীর