খাসখবর বিভাগীয় ডেস্ক➤ গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়লো ৫২ কেজি ওজনের বাঘা আইড় মাছ। স্হানীয় বাজারে ক্রেতা না থাকায় বিশালাকৃতির এই আইড় মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় লালমনিরহাটে। ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এই বাঘা আইড় মাছটি।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে ৫২ কেজি ওজনের একটি বাঘা আড়াইর মাছ বিক্রি করা হয়েছে ২৬ হাজার টাকায়। মাছটি গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়েছে বলে জেলেদের দাবি। সেখান থেকে মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় কালীগঞ্জে।
সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার কাকিনা বাজারে ক্রেতাদের কাছে ৫শ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আর মাছটি দেখতে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।
স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের একটি বাঘাআইড় মাছ। সেখানকার বাজারে মাছটির চাহিদা না থাকায় লালমনিরহাটের কাকিনা বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি ক্রয় করতে একক কোনো ক্রেতা না থাকায় জেলেরা মাছটি কেটে ৫শ টাকা কেজি দরে বিক্রি করেন। সেখানে ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি ক্রয় করে ভাগ করে নেন।
গাইবান্ধা থেকে মাছ বিক্রি করতে আসা ছাদেক আলী, মোক্তার ও শরিফ স্হানীয় গণমাধ্যমকর্মীদের জানান, গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে দাম কম ও ক্রেতা না থাকায় কাকিনা বাজারে এনে বিক্রি করেছি। বেশি দামে বিক্রির আশায় আইড় মাছটি এখানে নিয়ে আসা হলেও তারা প্রত্যাশিত দাম
পায়নি বলে তারা জানান।
খখ/মো মি


