করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছেঃ শনাক্ত ৩৩১৯, মৃত্যু ৫০

thai foods

খাসখবর মহামারী ডেস্ক‌➤ করোনায় টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যুর সংখ্যা দাড়ালো অর্ধশত। শনাক্তের হারও উর্ধ্বমুখী। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ২২২ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৩১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনে।

thai foods

মঙ্গলবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। এই সময়ে ২৩ হাজার ৯৫৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৫১২টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৯৫৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৫৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ লাখ ১৮ হাজার ৯৭৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ১৫, খুলনায় ১৫ জন, বরিশালে ১, সিলেটে ৩ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ২০ জন নারী। এদের মধ্যে বাসায় ১ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৬০৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬১৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১ লাখ ৪৯ হাজার ৬২৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৩ হাজার ৪৪৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৬ হাজার ১৮১ জন।

খখ/মো মি

আগে‘এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতায় মুগ্ধ বিদেশি অতিথিরা’-প্রধানমন্ত্রী
পরেঅনুমোদন পেলো জনসন অ্যান্ড জনসনের টিকা