চলমান লকডাউন বাড়লো আরো ১ মাস

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এসংক্রমণ ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জেও। করোনা সংক্রমণনিয়ন্ত্রণে না আসায় চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরো একমাস বাড়ানো হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে লকডাউন।

thai foods

আগের ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। এ সময় খোলা থাকবে সব সরকারি-বেসরকারি অফিস আদালত।

বুধবার ( ১৬ জুন) বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

তবে এবার বিধিনিষেধে নতুন কিছু শর্ত যুক্ত করা হয়েছে, এর মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি–বেসরকারি অফিস খোলা থাকবে। আর ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্থানীয় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউনসহ কার্যকর ব্যবস্থা নিতে পারবে।

যেখানে আরও উল্লেখ করা হয়েছে, গণপরিবহণ চলবে আগের মতোই। তবে পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ থাকবে বন্ধ।

দেশে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এ বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরে পরিস্থিতি বিবেচনায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও সাত দফা বাড়ানো হয়েছিল।

এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই হিসেবে আজ চলমান লকডাউন(বিধিনিষেধ) শেষ হওয়ার কথা ছিল। তা আবার বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হলো।

খখ/মো মি

আগেইউরো কাপঃ রোনালদোর জোড়া গোলে জিতলো পর্তুগাল
পরেলাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণঃ মৃত্যু ৬০, শনাক্ত ৩৯৫৬