সুইজারল্যান্ডকে সহজেই হারিয়ে নক-আউট পর্ব নিশ্চিত করলো ইতালি

thai foods

খাসখবর খেলা ডেস্ক➤ নিজেদের মাঠে বড় জয় নিয়ে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রাখলো ইতালি। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে উঠে এলো গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল নক-আউট পর্ব নিশ্চিত করা ইতালি।

thai foods

ম্যাচের পরিসংখ্যান বলছে, মাঠে বেশিরভাগ সময় বল দখলে রেখেছে সুইজারল্যান্ড। অথচ নিজেদের জালটাই রক্ষা করতে পারেনি! পরিণাম, ইতালির কাছে ৩-০ গোলের বড় হার।

রোমের স্তাদিও অলিম্পিকোয় শুরু থেকেই আক্রমণ শানায় ইতালিয়ানরা। বল দখলে রাখার চেষ্টা চালায় সুইসরা। তবে ইতালির রক্ষণে খুব একটা হানা দিতে পারেনি তারা। বিপরীতে যখনই বল পেয়েছে আক্রমনে গিয়েছে ইতালি।

২৬ মিনিটে প্রথম ফলটা পায় তারা। মানুয়েল লোকাতেলি গোল করে এগিয়ে দেন দলকে। এর ঠিক ২৬ মিনিট পর আরো ১টি গোল করে স্কোরশিটে নাম তোলেন লোকাতেলি। তার ২য় গোলে ইতালির লিড ২-০।

ম্যাচের শেষমুহুর্তে, ৮৯ মিনিটে লিড আরো বাড়ান দলীয় অধিনায়ক চিরো ইমোবিল। ফলে বড় জয় নিশ্চিত হয় তাদের।

গ্রুপ ‘এ’র ম্যাচে বুধবার রোমের স্তাদিও অলিম্পিকোয় ৩-০ গোলে জিতেছে ইতালিয়ানরা। এর আগে তুরস্ককে হারিয়ে ইউরো অভিযান শুরু করেছিল রবার্তো মানচিনির দল।

এই নিয়ে সবমিলিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়লো ২০১৮ বিশ্বকাপ খেলতে না পারা দলটি।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের দেখায় সুইসদের শুরু থেকেই চেপে ধরে বদলে যাওয়া ইতালি।

এই নিয়ে ঘরের মাঠে সর্বশেষ ৫৮ ম্যাচেই অপরাজিত রইলো ইতালি। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখলো তারা।

রাতের আরেক ম্যাচে তুরস্ককে হারানো ওয়েলস সমান ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তিনে থাকা সুইজারল্যান্ডের সংগ্রহ ২ ম্যাচে ১ পয়েন্ট। তুরস্ক এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।

খখ/মো মি

আগেব্যাংক লেনদেনের সময় ১০টা-সাড়ে ৩টা
পরে‘রাশিয়া নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ ভিত্তিহীন’-পুতিন