শুরু হয়েছে ফাইজারের টিকাদান কর্মসূচি

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে শুরু হয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি। করোনা ভাইরাস রোধে সোমবার (২১ জুন) সকাল থেকে রাজধানীর তিনটি কেন্দ্রে এ টিকা দেওয়া হচ্ছে।

thai foods

আজ সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

একই সময়ে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়।

এর আগে গতকাল রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতালে এ টিকা দেওয়া হবে।

জানা গেছে, এসব হাসপাতাল কেন্দ্র থেকে আগে যারা নিবন্ধন করেছেন তারাই টিকা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন। এরপর টিকা গ্রহণের সুযোগ পাবেন বিদেশগামীরা।

খখ/মো মি

আগেতিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ইতালি
পরেআরও ৭ জেলায় লকডাউন জারি