করোনায় মৃত্যু-শনাক্ত উর্ধ্বমুখীঃ মৃত্যু ৮৫, শনাক্ত ৫৭২৭

সর্বোচ্চ খুলনা বিভাগেই মারা গেছেন ৩৬ জন
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় মৃত্যু-শনাক্ত দিন দিন উর্ধ্বমুখী হচ্ছে। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৮৫ জনের। দেশে করোনায় আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। শনাক্ত ছাড়িয়েছে সাড়ে ৫ হাজারে।

thai foods

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭৮৭ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭২৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।

বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন

এই সময়ে ২৮ হাজার ৫৮০টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.২৭ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫৪ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১২৬ টি, জিন এক্সপার্ট ৪৬টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৮২ টি।

এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৫৮০ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ২৫৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ লাখ ৫ হাজার ৭৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ৩৬ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন। এদের মধ্যে ১০ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৬ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন রয়েছেন। এদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ৩০ জন নারী।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯৭৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৬৩ হাজার ১৮২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৯৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৪ হাজার ৫৮৬ জন।

খখ/মো মি

আগেআজ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরেজিম্বাবুয়ে সিরিজঃ ৩ ফরম্যাটে ঘোষিত হলো বাংলাদেশ দল