জুলাই মাসেই বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে জুলাই মাসে দরিদ্র জনগোষ্ঠীর করোনা পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

thai foods

শুধুমাত্র চলতি জুলাই মাসেই বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করা যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দেয়ায় জনসাধারণের জন্য চলতি জুলাই মাসে বিনামূল্যে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব ডা. বিলকিস বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

এমতাবস্থায়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড ১৯ শনাক্তকরণ পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের মার্চ থেকে বিনামূল্যেই নমুনা পরীক্ষা করে আসছিল সরকার। এরপর গত বছরের ২৯ জুন নমুনা পরীক্ষার ফি নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, হাসপাতাল বা নির্ধারিত বুথে গিয়ে নমুনা পরীক্ষা করালে ২০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা নিয়ে এলে ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়।

এরপর গত ১৯ আগস্ট মাসে সরকারিভাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফি ২০০ টাকার পরিবর্তে ১০০ টাকা এবং বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে পরীক্ষার ফি ৫০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করা হয়।

উল্লেখ্য,করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (১ জুলাই) দেশে ১৪৩ জনের মৃত্যু হয়েছে যা এ যাবতকালের সর্বোচ্চ। নতুন করে ভাইরাসটি ধরা পড়েছে ৮ হাজার ৩০১ জনের দেহে।

খখ/মো মি

আগেহাটহাজারীর নজুমিয়াহাট থেকে অর্ধশতাধিক জুয়াড়ি গ্রেফতার
পরেশপথ নিলেন ঢাকা-১৪ আসনে মিন্টু, কুমিল্লা-৫ আসনে হাসেম খান