সুপারস্টার আমির খানের দ্বিতীয় সংসারও টিকলো না!

আমির-কিরণের বিচ্ছেদের নেপথ্যে কি দঙ্গল কন্যা ফাতিমা সানা?
thai foods

খাসখবর বিনোদন ডেস্ক➤ বলিউড সুপারস্টার আমির খান ভালোবেসে বিয়ে করেন রীনা দত্তকে। তাদের প্রথম সংসার টিকেছিল ১৬ বছরের মতো। এরপর হয়ে যায় বিচ্ছেদ। আমির খান দ্বিতীয় বিয়ে করেন তার সহকারী কিরণ রাওকে। সেই সংসারও টিকে ১৫ বছর। অতঃপর বিচ্ছেদ।

thai foods

সুপারস্টার আমির খানের দ্বিতীয় সংসারও টিকলো না। আমির-কিরণের বিচ্ছেদের নেপথ্যে কি ফাতিমা সানা?

বলিউডে আবারও বিচ্ছেদের খবর। এবার সংসার ভাঙল সুপারস্টার আমির খানের। তিনি ও তার  দ্বিতীয় স্ত্রী কিরণ রাও যৌথ বিবৃতি দিয়ে ডিভোর্সের ঘোষণা দিয়েছেন।

পর্দার আমির খানকে বলা হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু সংসার জীবনে কথাটা হয়তো তার ক্ষেত্রে ভিন্ন। দুইটি সংসারের একটিও টিকলো না তার।

‘পিকে’খ্যাত এই জনপ্রিয় অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রীনা দত্ত। ১৯৮৬ সালে ১৮ এপ্রিল তারা বিয়ে করেন।

কিন্তু সেই সংসার স্থায়ী হয়েছে মাত্র ১৬ বছর। ২০০২ সালে বিচ্ছেদে জড়ান তারা। প্রাক্তন এই দম্পতির দুই সন্তান জুনায়েদ ও ইরা।

রীনার সঙ্গে বিচ্ছেদের পর প্রযোজক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। এরপর পরিচয়ের চার বছরের মাথায় ২০০৫ সালে তারা গাঁটছড়া বাঁধেন। কিন্তু এই সংসারটিও টিকল না। ১৫ বছরের মাথায়ই তারা দু’জন পথ আলাদা করে নিলেন। তাদের সংসারে সারোগেসির মাধ্যমে ২০১১ সালে একটি ছেলে জন্ম নেয়, তার নাম আজাদ রাও খান।

কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্ক জড়ানো প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, ‘২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ সিনেমাতে কাজ করার সময় কিরণের সঙ্গে আমার প্রথম দেখা হয়। সহকারী পরিচালকদের মধ্যে সেও ছিল। কিন্তু তখন আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এমন কী আমরা ভালো বন্ধুও ছিলাম না। পরে রীনার সঙ্গে আমার বিচ্ছেদের পর কিরণের সঙ্গে আবারও দেখা হয়। তখন আমার মানসিক অবস্থা ছিল নাজুক। এ সময় কিরণের ফোন এলে তার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতাম। আর ফোন রাখার পর নিজেকে খুব সুখী মনে হতো। পরে আমরা ডেটিং শুরু করি। বিয়ের আগে এক বছর আমরা একসঙ্গে (লিভ টুগেদার) ছিলাম। ’

কিরণের মতো একজন সঙ্গী ছাড়া তিনি বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারেন না বলেও জানিয়েছিলেন আমির। একই সঙ্গে প্রথম স্ত্রী রীনা দত্তকে একজন অসাধারণ নারী বলেও প্রশংসা করেছিলেন তিনি।

আমির-কিরণের বিচ্ছেদের নেপথ্যে কি ফাতিমা সানা?

হঠাৎ মন খারাপ করা খবর দিলেন বলিউড অভিনেতা আমির খান। স্ত্রী কিরণ রাওকে নিয়ে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা ১৫ বছরে দাম্পত্যে ইতি টানছেন। এমন খবর প্রকাশ্যে আসার পর অন্দরের খবর নিয়েও ভাবছেন ভক্তরা। তাদের বিচ্ছেদের নেপথ্যে কে সেটা বের করার চেষ্টা করছেন অনেকেই।

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। অনেকেই মনে করছেন, ফাতিমা সানার কারণেই ১৫ বছরের সংসার জীবনে ইতি টানছেন আমির।

২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি। এই ছবিতে ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির। শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যায় ফাতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গায় ঘুরে বেড়াতেও দেখা গেছে ফাতিমাকে।

তবে আমির খান এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে ফাতিমা অবশ্য বলেন, ‘তাকে আমার ভালো লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বরং আমিরকে আমি মেন্টর মনে করি। প্রেমের গুঞ্জন একেবারেই ঠিক নয়।’

এদিকে বিচ্ছেদ হলেও আমির-কিরণ জানিয়েছেন, শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাদার জীবনেও তাদের পার্টনারশিপ আগের মতোই থাকবে। তাদের ফাউন্ডেশনসহ সব প্রজেক্টে একসঙ্গেই কাজ করবেন।

শনিবার যৌথভাবে দেওয়া বিবৃতিতে তারা লিখেছেন, ‘একসঙ্গে কাটানো ১৫টা বছরে আমরা আজীবনের জন্য অভিজ্ঞতা, আনন্দ ও হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান ও ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সেখানে আমরা স্বামী-স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব।’

খখ/মো মি

আগেকরোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ১৩৪ জনের, শনাক্ত ৬২১৪
পরেকরোনায় নতুন মৃত্যুর রেকর্ড ১৫৩ জনের, শনাক্ত ৮৬৬১