‘বর্তমান সংক্রমণে ৭৮ শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্ট’-আইইডিসিআর

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ বর্তমানে দেশে বেশির ভাগ মানুষ ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে। জুনে শনাক্ত হওয়া ৭৮ শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

thai foods

রবিবার(৪ জুন) প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে দেশে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের হার বৃদ্ধি পাচ্ছে। দেশে এই ভ্যারিয়েন্ট মে মাসে ৪৫ শতাংশ ও জুন মাসে ৭৮ শতাংশ নমুনায় শনাক্ত হয়। বর্তমান দেশে কোভিড-১৯ সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে।

দেশে ভয়ংকর রূপ নিয়েছে করোনা। বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। সারাদেশে কঠোর লকডাউনের মধ্যেও একদিনে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে করোনায় ৮ হাজার ৬৬১ জন শনাক্ত হয়েছেন।

খখ/মো মি

আগেলকডাউন বাড়তে পারে আরও এক সপ্তাহ
পরেদেশে করোনায় মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ডঃ মৃত্যু ১৬৪, শনাক্ত ৯৯৯৪