দেশে ১ দিনে সর্বোচ্চ করোনা শনাক্ত সাড়ে ১১ হাজার, মৃত্যু ১৬৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাস ভয়ংকর রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৩৯২ জনে।

thai foods

গত ১০ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যুর ঘটনা ঘটছে দেশে। ৫ জুলাই দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬০৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৪৮টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৪২৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ৩৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ৫১৫টি।

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩৯ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ২২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৬৩ জনের মধ্যে ষাটোর্ধ ৯১ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯৮ জন ও মহিলা ৬৫ জন। যাদের মধ্যে বাসায় ৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ১৬৩ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৪৬ জন, ঢাকায় ৪৫ জন, রাজশাহীতে ২৪ জন, রংপুরে ১১ জন, চট্টগ্রামে ২৪ জন, ময়মনসিংহে পাঁচজন, সিলেটে দুইজন, বরিশালে ছয়জন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪ হাজার ৮৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪২৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৯৯ হাজার ৬৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৪০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৬ হাজা ৪৬৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেবদলি করা হলো চমেক হাসপাতালের ১১৪ চিকিৎসককে
পরেচিকিৎসকদের বদলির আদেশ স্থগিত