সিএমপির চকবাজার ও বাকলিয়া থানার দুই ওসিকে রাজশাহী-রংপুরে বদলি

thai foods

খাসখবর মহানগর ডেস্ক➤ যোগদানের মাত্র তিন মাসের মাথায় সিএমপির চকবাজার ও বাকলিয়া থানার ওসিকে বদলি করা হলো। তাদের এবদলির আদেশ সিএমপির নয়, পুলিশ সদর দপ্তরের।

thai foods

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার ও বাকলিয়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) আলাদা রেঞ্জে বদলি করা হয়েছে।

বিষয়টি সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৭ জুলাই পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (পার্সােনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়েছে।

এতে বলা হয়েছে, চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ বদলির আদেশ পর্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

খখ/মো মি

আগেসাতকানিয়ায় ৪ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার হলো ৩ ইয়াবা বিক্রেতা
পরেনারায়ণগঞ্জের জুস কারখানা অগ্নিকাণ্ডঃ অর্ধশতাধিক মরদেহ উদ্ধার