খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤ চট্টগ্রামের করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। দিন দিন বেড়ে চলেছে সংক্রামণ। নতুন করে আবার করোনা শনাক্তের রেকর্ড হয়েছে চট্টগ্রামে।
চট্টগ্রামে ১ দিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ৮২১ জনের। এসময়ে বন্দর নগরীতে হয়েছে সর্বোচ্চ শনাক্তের রেকর্ডও। উপজেলাগুলোতেও সাম্প্রতিক সময়ে একদিনে এত বেশি করোনা শনাক্তের খবর আগে পাওয়া যায়নি।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ১৭৪ নমুনা পরীক্ষায় ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২৭ জন বন্দরনগরীতে এবং ২৯৪ জন জেলার ১৬ উপজেলায়।
একইসময়ে মারা গেছেন ৯ করোনা রোগী। এরমধ্যে ৩ জন নগরের এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৭৮০ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে করোনা শনাক্ত হয়েছে এপর্যন্ত চট্টগ্রামের মোট ৬৫ হাজার ৮২৯ জন।
সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ নমুনা পরীক্ষায় ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডি ল্যাবে ২৯১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৫৭ জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ৩২৪ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১২৩ জনের।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৯ নমুনা পরীক্ষায় ৬৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৭ নমুনা পরীক্ষায় ৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৬৬৩ নমুনা পরীক্ষায় ২২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১৭ নমুনা পরীক্ষায় ১০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ নমুনা পরীক্ষায় ২৩ জন, আরটিআরএল ল্যাবে ৩৭ নমুনা পরীক্ষায় ২২ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২২ নমুনা পরীক্ষায় ১২ জন এবং এপিক হেলথ কেয়ারে ১৪১ নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে হাটহাজারীতে ৫৭ জন, মিরসরাইতে ৩৮ জন, রাউজানের ৩৫ জন, বোয়ালখালীতে ২৭ জন, রাঙ্গুনিয়ার ২৭ জন, আনোয়ারায় ২৩ জন, পটিয়ার ১৭ জন, সন্দ্বীপে ১৬ জন, সীতাকুণ্ডের ১৪ জন, চন্দনাইশে ১২ জন, বাঁশখালীতে ১১ জন, সাতকানিয়া ৮ জন, ফটিকছড়িতে ৬ জন এবং লোহাগাড়ার ৩ জন রয়েছেন।
খখ/মো মি


