ঈদের পর লকডাউন হবে কঠোর থেকে কঠোরতর’- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লকডাউন শিথিল করলেও ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতর হবে। সেসময় বন্ধ থাকবে গার্মেন্টস, শিল্প-কলকারখানাসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান।

thai foods

শনিবার (১৭ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে অনুষ্ঠিত বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের কথা চিন্তা করে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর মনে করেন, কোরবানিকে ঘিরে আমাদের বিশাল অর্থনীতি রয়েছে। অনেকে গরু প্রতিপালন করেছে। সবকিছু বিবেচনা করে চলাফেরার উপর বিধিনিষেধ শিথিল করতে হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতদিন ভ্যাকসিন দেয়া না হয় ততোদিন মাস্ক ব্যবহার করতে হবে।

অধ্যাপক ফরহাদ হোসেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সক্ষমতার প্রশংসা করে বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বিজিবি এখন অনেক শক্তিশালী। এ বাহিনীকে আরও আধুনিকভাবে গড়ে তুলতেও সরকার কাজ করে যাচ্ছে। তিনি চুয়াডাঙ্গা-৬ বিজিবি দফতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও প্রতিশ্রুতি দেন। সেইসঙ্গে মেহেরপুর জেলায় বিজিবির নতুন একটি ব্যাটালিয়ন সংযুক্ত করা হবে বলেও উল্লেখ করেন।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ১৮৭ জনের মৃত্যু, শনাক্ত ১২১৪৮
পরেকরোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২০৪ জন, শনাক্ত ৮৪৮৯