অবশেষে দেড়মাস পর উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোনটি!

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ দেড়মাস পূর্বে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রীর মোবাইল(আইফোন) ফোনটি অবশেষে উদ্ধার হলো। এঘটনায় জড়িত ৫ জনকে করা হয়েছে গ্রেফতার।

thai foods

দেড় মাস আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হয় মোবাইল ফোনটি, রাজধানীর ধানমন্ডি থেকে (১৮ জুলাই) রাতে উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, ‌‘রবিবার রাতে মোবাইলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ মে রাজধানীর বিজয় সরণিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১ জুন একনেক সভা শেষে ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তার মোবাইল (আইফোন) ছিনতাইয়ের ঘটনাটি বর্ণনা করেন।

খখ/মো মি

আগেকথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নবম প্রয়াণ দিবসে শ্রদ্ধা
পরেতিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ এসএসসি পরীক্ষার্থীদের