কঠোর লকডাউনের নতুন প্রজ্ঞাপন জারি

এ সময় গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশনা
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

thai foods

খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা, কোরবানির পশুর চামড়া পরিবহন এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কঠোর লকডাউনের(বিধিনিষেধ) আওতার বাইরে থাকবে।

সোমবার (১৯ জুলাই) বিকেলে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন/প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা, কোরবানির পশুর চামড়া চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এ সময় গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

খখ/মো মি

আগেদেশে এসেছে মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা
পরে‘খালেদা জিয়া যেন টিকা গ্রহণ করে পুরোপুরি সুস্থ থাকেন’-ড.হাছান মাহমুদ