খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনাভাইরাসের টিকা(ভ্যাকসিন) নিয়েছেন ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার মানুষ।
দেশের ১ কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ জন মানুষ করোনা (কোভিড-১৯) টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭১ লাখ ৮৯ হাজার ৩৩৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১ হাজার ৪০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।
প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৪ লাখ ১৯ হাজার ১৩৯ আর নারী ২৭ লাখ ৭০ হাজার ১৯৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৭ হাজার ৮৫৫ আর নারী ১৫ লাখ ৫৩ হাজার ৫৫০ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ১০ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫০ হাজার ১০৪ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ জন।
অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ৮৭১ এবং নারী ৩৭ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন।
দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ৭৯২ এবং নারী ১৫ লাখ ৫২ হাজার ২৯৪ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার মুক্তি (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ৯ লাখ ৯০ হাজার ৩২২ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।
খখ/মো মি


