করোনায় ১দিনে মৃত্যু ও শনাক্ত কমেছে, মৃত্যু ১৭৩, শনাক্ত ৭৬১৪

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এসময়ে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ হাজার ৪৯৮ জনে। এর আগে গত ১৯ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল।

thai foods

বুধবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৬১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩০টি, জিন এক্সপার্ট ৫১টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৫৭টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৫ হাজার ৬২৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯৭৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার ৩৮৭টি।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬২৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও ২৪ হাজার ৯৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যেখানে শনাক্তের হার ৩০দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৭৩ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছয়জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩ হাজার ১৭২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ১৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৫৭ হাজার ৬৪৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৭ হাজার ৭০১ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯৮ জন ও মহিলা ৭৫ জন। যাদের মধ্যে বাসায় ৫ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন।

একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ১১ জন, খুলনা বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৪ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেমুক্তিযোদ্ধাদের ঈদ শুভেচ্ছা পাঠালেন প্রধানমন্ত্রী
পরেদেশে ডেঙ্গুরোগীর সংখ্যা ৪০২ জন