‘ফকির আলমগীর এদেশের গণসঙ্গীতকে করেছেন সমৃদ্ধ’-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণসংগীত শিল্পী ফকির আলমগীরের চলে যাওয়া এক কিংবদন্তির প্রস্থান।

thai foods

শনিবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই দেশবরেণ্য শিল্পীর অন্তিম শয়নে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী এ কথা বলেন।

ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ফকির আলমগীর শুধু গণসঙ্গীত শিল্পীই ছিলেন না, তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধা হিসেবে, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে কাজ করেছেন, এদেশের গণসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য লড়াই এবং আশির দশক ও নব্বইয়ের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তথ্যমন্ত্রী বলেন, ফকির আলমগীরের মতো শিল্পী একদিনে তৈরি হয় না। বহু বছরের সাধনায় তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। দক্ষ সংগঠক হিসেবে গণসঙ্গীতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জনপ্রিয় করে তোলায় তার ভূমিকা ছিল অনন্য।

খখ/মো মি

আগেকরোনার টিকা নেয়ার বয়সসীমা করা হচ্ছে ১৮ বছর
পরে‘ব্যবস্থা করা হয়েছে ২১ কোটি টিকার’-স্বাস্থ্যমন্ত্রী