খাসখবর খেলা ডেস্ক➤ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো টাইগাররা। এর আগে একমাত্র টেস্টে স্বাগতিকদের পরাজিত করে সফরকারী। অন্যদিকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে হোয়াইওয়াস করে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে দুই উইকেটে হারায় সফরকারীরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ২৩ রানে হেরে যায় টাইগাররা। তৃতীয় ম্যাচে পাঁচ উইকেটে জিতে টি-টোয়েন্টি নিজেদের করে নেয় সফরকারীরা।
জিম্বাবুয়ে রানের পাহাড় গড়ে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর ব্যাট হাতে পথ দেখাচ্ছিলেন সৌম্য সরকার। কিন্তু মাঝে টানা উইকেট পতনের পর ম্যাচের মোড় ঘুরে যায়।
তবে শেষদিকে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা শামীম হোসেনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় সফরকারীরা।
রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।
জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ায় জয়।
টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে তাদিওয়ানাশে মারুমানি ২৭, ওয়েসলি মাধেভেরে ৫৪ ও রেগিস চাকাভা ৪৮ রান করেন। সফরকারীদের হয়ে সৌম্য সরকার দুটি, সাকিব আল হাসান, সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।
১৯৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের ৬৮, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ৩৪ ও শামিম পাটোয়ারির অপরাজিত ৩১ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের আগের
সর্বোচ্চ রান তাড়া করে জয় ছিল ২০১৬ সালে, ১৬৩ রান পেরিয়ে।
খখ/মো মি


