স্থগিত করা হলো ২০২২’র এসএসসি পরীক্ষার্থীসহ স্কুলশিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক➤ করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

thai foods

রবিবার (২৫ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্বাক্ষরিত এসংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৩ জুলাই জারি করা বিধি-নিষেধ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি ও ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তা এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে।

খখ/মো মি

আগেজিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিলো বাংলাদেশ!
পরে১০ দিনে ঢাকা ছাড়েন ১ কোটির বেশি সিমকার্ড ব্যবহারকারী