এনআইডি দেখালেই নেওয়া যাবে করোনা টিকা

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ ইউনিয়ন পর্যায়ে এনআইডি দেখালেই করোনা টিকা দিতে পারবেন ১৮ বছরের উর্ধ্বে যে কেউ। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে গেলে করোনা ভাইরাসের টিকা নেওয়া যাবে।

thai foods

মঙ্গলবার (২৭ জুলাই) সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, করোনা নিয়ন্ত্রণে দ্রুত টিকাকরণ নিশ্চিত করতে চায় সরকার।আগামী ৭ আগস্ট ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলে টিকা পাওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করতে এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার টিকা দেওয়ার গতি বাড়াতে ৭ আগস্ট থেকে দেশে বিদ্যমান সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যকর করা হবে। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্য অস্থায়ী টিকাদানকেন্দ্রগুলোও কাজে লাগানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খখ/মো মি

আগেডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয় পা দিলেন একান্নতে!
পরেমেয়র সেলিনা হায়াত আইভীর বাসায় শামীম ওসমান!