সিএমএইচে ভর্তি করা হলো আবুল মাল আবদুল মুহিতকে

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক ➤ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতকে।

thai foods

বৃহস্পতিবার (২৮ জুলাই) আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা যায়।

এর আগে গত রবিবার তার করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসে। এ কয়দিন তিনি বনানীস্থ নিজ বাসভবনে অবস্থান করছিলেন। সতর্কতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খখ/মো মি

আগেকরোনায় ১দিনে ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫২৭১
পরেদেশে করোনা টিকা নেওয়ার বয়সসীমা ২৫ বছর