খাসখবর সংগঠন ডেস্ক➤ পুলিশের গুলিতে পঙ্গু সাইফুল ইসলামের পরিবারকে দেখতে গেলেন নারী ও শিশু অধিকার ফোরামের প্রতিনিধি দল।
পুলিশের গুলিতে পা হারিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছেন কারাবন্দী ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ। পঙ্গু সাইফুলের পিতা-মাতা ও পরিবারকে দেখতে যান নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ।
সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সাবেক মন্ত্রী-সাংসদ বেগম সেলিমা রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আইনজীবী নিপুন রায় চৌধুরী’র নির্দেশে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক জাহিদুল করিম কচি’র নেতৃত্বে (২৯ জুলাই) বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলামের বাসায় যান।
নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ কারাবন্দী পঙ্গু ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফের খোঁজখবর নেন এবং তার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম নগর কমিটির সদস্য সচিব, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, নারী ও শিশু অধিকার ফোরাম নগর কমিটির যুগ্ম আহ্বায়ক, ড্যাব নেতা ডা. কাজী মাহবুব আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম নগর কমিটির দপ্তর সম্পাদক, মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম নগর কমিটির সদস্য মাহবুব খালেদ, যুবদল নেতা মোহাম্মদ আনোয়ার, ছাত্রনেতা পঙ্গু সাইফুলের ভাই মোহাম্মদ শাহীন, মোহাম্মদ ফাহিম, নারী ও শিশু অধিকার ফোরাম নগর কমিটির সদস্য মনির হোসেন আবির।
খখ/মো মি


