করোনায় ১ দিনে ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১৩৮৬২ 

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤কঠোর লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ কমছে না। প্রতিদিনই একই নিয়মে চলছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০ হাজার ৪৬৭ জনে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো।

thai foods

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৪০ হাজার ১১৫ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৫২টি, র্যাপিড অ্যান্টিজেন ৪৬৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৫৪৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৭ লাখ  নয় হাজার ৯১৪টি।

গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ০৮ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৭৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ৬৪ হাজার ১৯৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২১২ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ছয়জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৫ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন চার হাজার ৬৪৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৩৫৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন দুই লাখ ৯০ হাজার ৭৫৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ সাত হাজার ৬০৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৩ হাজার ১৫০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৯ জন ও মহিলা ৯৩ জন। যাদের মধ্যে বাসায় ৯ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে‘অচিরেই ব্যবস্থা নেওয়া হবে নিয়মনীতিহীন আইপি টিভির বিরুদ্ধে’-তথ্যমন্ত্রী
পরেযেভাবে করবেন এনআইডি ছাড়া টিকা নিবন্ধন