৬৮ বছরে পা রাখলেন ববিতা!

thai foods

খাসখবর প্রতিবেদক,বিনোদন ডেস্কববিতা!  বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা। পুরো নাম ফরিদা আক্তার পপি। ববিতার জন্মস্থান বাগেরহাট জেলায়। তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। কিংবদন্তী, গুনী এই অভিনেত্রী ৩০ জুলাই পা রাখলেন ৬৮ বছরে

thai foods

জন্মদিনে বাংলার অগনিত সিনেমা প্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। কিংবদন্তী এই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব লিখেছেন, ‘যে কোনো পেশাতেই চড়াই উৎরাই থাকে। কিন্তু পরামর্শ দেয়ার সঠিক মানুষটি পেলে চড়াই উৎরাই মোকাবিলা করা, যে কারো জন্য সহজ হয়ে যায়। অভিনয় পেশার শুরু থেকে আমি তেমন কিছু গুরুজন পেয়েছি, যারা আমাকে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়ে গেছেন। শূন্য থেকে শুরু করেছিলাম, কিন্তু তাদের স্নেহ-মমতা আর আশীর্বাদের শীতল পরশ সঙ্গে ছিল বলেই আমি আজকে সবার কাছে শাকিব খান। অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তার মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয়শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। পর্দায় অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন। অথচ পর্দার বাইরেও আমার কাছে তিনি একজন মমতাময়ী মা।’

দীর্ঘ দিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন ববিতা। কিন্তু তার সঙ্গে প্রায়ই মুঠোফোনে কথা বলেন শাকিব। বিষয়টি স্মরণ করে এই অভিনেতা লিখেন, ‘দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। কমার্শিয়াল সিনেমার পাশাপাশি ভিন্নধারার সিনেমাতেও তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন প্রজন্ম খুঁজে পাওয়া যাবে না। সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতাদেরও পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবী খ্যাত নির্মাতার সিনেমায়ও। বহুদিন সিনেমা থেকে দূরে তিনি। তার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। বর্তমান সিনেমার খোঁজ খবর নেন। আগের মতোই মমতাময়ী মায়ের কণ্ঠে সঠিক দিকনির্দেশনা দেন। তার মতো গুণী অভিনয়শিল্পীর সঙ্গে কথা বলতে বলতে মাঝেমধ্যে নিজেদের ব্যর্থতার কথাগুলোও স্মরণ করি।’

তার ভাষায়, ‘ষাট, সত্তর, আশির দশকের অভিনেতা-অভিনেত্রীদের ঘিরে পাশের দেশে কত কত সিনেমা নির্মিত হচ্ছে! অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা পরবর্তীতে আর ব্যবহারই করতে পারলাম না! তাদের জন্য যুঁতসই গল্প-চরিত্র নির্মাণ করতে পারলাম না! হয়তো এসব আফসোসও একদিন ঘুঁচবে। অন্তত ববিতা ম্যাডামের জন্মদিনে এমন প্রত্যাশাই জানিয়ে রাখলাম।’

ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি। তার জন্মস্থান বাগেরহাট জেলায়।অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেত্রী আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও প্রশংসিত হন। ববিতা ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পরপর তিন বছর একটানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়ে গড়েছেন রেকর্ড।

খখ/মো মি

আগেতিন দিনের রিমান্ডে আলোচিত হেলেনা জাহাঙ্গীর
পরেদুই মাথাবিশিষ্ট বিরল কচ্ছপ!