দেশে করোনায় মৃত্যু ছাড়ালো ২২ হাজারে, ১দিনে মৃত্যু ২৪৮, শনাক্ত ১২৬০৬

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ কিছুতেই থামছে না করোনা ভাইরাসের সংক্রমণ। মৃত্যু ও শনাক্ত সমানতালেই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ১৫০ জনে। এদিন শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৬০৬ জন। এতে দেশে মোট শনাক্তের পরিমান দাঁড়ায় ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।

thai foods

শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৮০৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১০৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৬০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭০৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র্যাপিড অ্যান্টিজেন ৫২১টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৮ হাজার ৮০৮টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮০ লাখ ৪৩ হাজার ৬৯৩টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৪৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯ জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৭ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩৮ জন ও মহিলা ১১০ জন। যাদের মধ্যে বাসায় ৬ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৭৫ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন, সিলেট বিভাগে ১৬ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন তিন হাজার ৭৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন তিন হাজার ৮৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ১৯ হাজার ৮১ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন দুই লাখ ৩০ হাজার ৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮৯ হাজার ১৮ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেভারতের প্রধানমন্ত্রীর উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেলো বাংলাদেশ
পরেচট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ শতাংশ ডেলটায় সংক্রমিত