মো.সাহেদ উদ্দিন নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

thai foods

খাসখবর বিভাগীয় ডেস্ক➤ চট্টগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সাহেদ উদ্দিন নোয়াখালী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

thai foods

বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শহীদুল ইসলাম তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন।

মোহাম্মদ সাহেদ উদ্দিন নোয়াখালী জেলা সদরস্থ সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও সভায় নোয়াখালীতে জুন মাসের কার্যসম্পাদনার ভিত্তিতে চার ক্যাটাগরিতে এবার ১২ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

চার ক্যাটাগরি হলো ‘চৌকস কার্য সম্পাদন’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’, ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’ এবং ‘বিশেষ পুরস্কার’। এই ৪ ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সব থানার ওসি উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে পুলিশ সুপার শহীদুল ইসলাম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমাধানের ব্যবস্থা করেন।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), কক্সবাজার জেলাসহ বিভিন্নস্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে তিনি নোয়াখালী জেলার চরজব্বর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯৩ শতাংশ ডেলটায় সংক্রমিত
পরেপ্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ