খাসখবর মহানগর ডেস্ক➤ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানা ও চকবাজার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দুইজন পুলিশ ইন্সপেক্টরকে নিয়োগ দেয়া হয়। মো. রাশেদুল হককে বাকলিয়া থানায় ও মো. মো.ফেরদৌস জাহানকে চকবাজার থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে বদলির আদেশ দেন।
মো.রাশেদুল হক ডিবি উত্তরের পরিদর্শক ও মো. ফেরদৌস জাহান কর্ণফুলি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত ৮ জুলাই অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত আদেশে সিএমপির চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে প্রথমে রাজশাহী পুলিশ রেঞ্জে এবং পরে ঢাকা পুলিশ রেঞ্জে বদলি করা হয়।
একই আদেশে সিএমপির বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকেও রংপুর রেঞ্জ বদলি করা হয়।
পুলিশ হেডকোয়াটার কর্তৃক এই দুই ওসির বদলির আদেশের এক মাসের মাথায় এ দুই থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হলো।
খখ/মো মি


