করোনায় ১দিনে ১৭৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৯৫৯

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনা শনাক্তের চেয়ে বাড়ছে সুস্থতার হার। কমতে শুরু করেছে করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৩৪৯ জনে।

thai foods

সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জনে।

এতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৯৬ জন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ, এখন পর‌্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যহার ১ দশমিক ৭১ শতাংশ।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৭১৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩১ হাজার ৮০৪ জনের। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ ৪১ হাজার ৫৩৬টি।

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৫টি নমুনা। যেখানে শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৭৪ জনের মধ্যে ১০০ বছরের বেশি ১ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন ও ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৪৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭৯৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩লাখ ৪৪ হাজার ৪৭৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ২লাখ ৬৫ হাজার ৬৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭৮ হাজার ৮২৬ জন। কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ হাজার ৪৬০ জন। ছাড় পেয়েছেন ৯৯২১ জন। এপর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১১ লাখ ৩৮ হাজার ৯৬৪ জন। ছাড় পেয়েছেন ১০ লাখ ১ হাজার ৮৮৯ জন। মোট ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৭৫ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৯০ জন ও মহিলা ৮৪ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগেতালেবানের দখলে আফগানিস্তান!
পরেদেশেই উৎপাদন হবে করোনা টিকা, চীনের সাথে চুক্তি স্বাক্ষর