খাসখবর মহানগর ডেস্ক➤ এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানা ও পতেঙ্গা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুইজন পুলিশ ইন্সপেক্টরকে।
মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীকে হালিশহর থানায় ও মো.কবির হোসেনকে পতেঙ্গা থানায়
অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে বদলির আদেশ দেন।
মো.কবির হোসেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী সিএমপির উপকমিশনার (উত্তর) কার্যালয়ে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত সপ্তাহে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত আদেশে সিএমপির হালিশহর থানার ওসি মো রফিকুল ইসলাম ও পতেঙ্গা থানার ওসি মো. জুবায়ের সৈয়দকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়।
খখ/মো মি


