১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ আগামী ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় বসছে চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন।

thai foods

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ত্রয়োদশ অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনা ভাইরাসের প্রকোপের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।

খখ/মো মি

আগেদেশে করোনা টিকা দেয়া হলো প্রায় সোয়া ২ কোটি ডোজ
পরেআজ কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী