২২ আগস্ট শুরু হচ্ছে ঢাকা-দিল্লি-কলকাতা রুটে বিমান চলাচল

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট শুরু হচ্ছে (২২ আগস্ট) রবিবার থেকে।

thai foods

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন ফ্লাইট সূচি ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় রবিবার (২২ আগস্ট) থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রবি ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।

পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডিহ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

খখ/মো মি

আগেএবার বদলি হলেন ওসি মহসীন!
পরেহেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই