ফটো সাংবাদিক দিদারুল আলম আর নেই

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক‌➤ বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম অফিসের আলোকচিত্রী, চট্টগ্রামের সিনিয়র ফটো সাংবাদিক দিদারুল আলম আর নেই।

thai foods

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকপাড়ায় নেমে আসে শোকের ছায়া।

দিদারুল আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৮ আগস্ট) রাত ১১টায় এগারোটায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ২৮ দিন আগে তিনি করোনা আক্রান্ত হলেও করোনা থেকে সেরে উঠেছিলেন। বৃহস্পতিবার আইসিইউতে হাইফ্লো দেওয়া হলেও শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তাঁর।

ফটো সাংবাদিক দিদারুল আলমের মৃত্যুতে পৃথক শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ,
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

খখ/মো মি

আগেকরোনায় শনাক্তের চেয়ে সুস্থতা বেড়েছে, ১দিনে মৃত্যু ১৫৯, শনাক্ত ৬৫৬৬
পরে‘বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’-ড. হাছান মাহমুদ