করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী, মৃত্যু ১৪৫, শনাক্ত ৫৯৯৩

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী হচ্ছে। ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ২৩ জনে।

thai foods

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৩৮টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩৪ হাজার ৯২৭টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি।

গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৯২৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন, ১১ বছর থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৬৬৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন দুই হাজার ৯২৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৫১ হাজার ৮৪৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৮০ হাজার ৫৫৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭১ হাজার ২৯০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭৭ জন ও মহিলা ৬৮ জন। যাদের মধ্যে বাসায় ছয়জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৭ জন মারা গেছেন।

খখ/মো মি

আগে‘বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’-ড. হাছান মাহমুদ
পরে‘আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে শান্তিপূর্ণ দেশ গড়ে তুলুন’-প্রধানমন্ত্রী