করোনায় মৃত্যু ও শনাক্ত নিম্নমুখী, মৃত্যু ১২০,শনাক্ত ৩৯৯১

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু ও শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ১৪৩ জনে।

thai foods

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত হাজার ৬৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭২৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩৩টি, জিন এক্সপার্ট ৫৩টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৩৮টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৪৯৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি।

গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৯৩ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮৮২টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১২০ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৪জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছে।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ১৩৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৫২ হাজার ৯৭৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৮২ হাজার ৪৩৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭০ হাজার ৫৪০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ৫১ জন। যাদের মধ্যে বাসায় একজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৯ জন, খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৭ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন মারা গেছেন।

খখ/মো মি

আগেসর্বকালের সর্বোচ্চ সঞ্চয়পত্র বিক্রি হয়েছে করোনাকালে
পরেঢাকায় আসলো অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা