‘জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন’-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচণ্ড হতাশায় এখন আবোল-তাবোল প্রলাপ বগছেন।

thai foods

বৃহস্পতিবার(২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতাত্তোর বঙ্গবন্ধু সরকারের ৪০০ টাকা বেতনের চাকুরে ছিলেন। আজকে সেই দলের মহাসচিবের বক্তব্য শুনে আমার মনে হচ্ছে, তিনি এখন হতাশায় নিমজ্জিত হয়ে আবোল-তাবোল বলা শুরু করেছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি স্বাধীনবাংলা বেতারের সংগীতশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী তারিন জাহান, অরুনা বিশ্বাস, সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

খখ/মো মি

আগে‘আমার মৃত্যুভয় নেই,- শেখ হাসিনা
পরেপুত্র সন্তানের মা হলেন নায়িকা-সাংসদ নুসরাত জাহান!